নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সরকারের নামে সার্ভে করতে এসে পরিচয় বিভ্রাটে আটক ৩ যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , স্টেশন লাগোয়া ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবদাস দাস পরিবার নিয়ে বসবাস করেন। বুধবার সকালে ৩ যুবক তাঁদের বাড়িতে যান। সার্ভে করার অজুহাতে তাঁদের আধার, ভোটার, প্যান কার্ড ও ব্যাঙ্ক সংক্রান্ত নথি দেখতে চান।

পরিচয় জানতে চাওয়ায় কখনও নিজেদের ভারতীয় রেলের কর্মী, কখনও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, আবার কখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী হিসেবে দাবি করেন। আচরণের অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ তৈরি হয়। এরপর দেবদাস দাস বিষয়টি এলাকার তৃণমূল কাউন্সিলর পবিত্র দাসকে ফোনে জানান।
কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে এসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক ব্যাখ্যা বা অনুমতির প্রমাণ দেখাতে না পারায় তাঁদের মোবাইল ফোন কেড়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ ওঠে, একই কায়দায় আশপাশের কয়েকটি বাড়িতেই ঘোরা হয়েছিল।
অভিযুক্ত এক যুবক সংবাদমাধ্যমকে জানান, 'আমরা ভারতীয় রেলের পক্ষ থেকে এসেছি। আজ প্রথম দিন সার্ভে শুরু করেছি। কেন্দ্রীয় সরকারের অনুমতিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের কাউন্সিলরের জন্য শুরুতেই বাধার মুখে পড়তে হল।'
দেবদাস দাস জানান, 'রাজ্য সরকারের অনুমতি আছে কিনা জানতে চাইলে বলে, ডিএম-এর অনুমতি নিয়ে কাজ করছে। একবার বলে, আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ। আমাদের ধারণা, তাঁরা মিথ্যা বলেছেন। সামনেই ভোট, কাজের সূত্রে আমরা বেশিরভাগ সময় বাড়িতেই থাকি না। তাই আতঙ্কে রয়েছি'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের