নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির মঞ্চ ছাপিয়ে এবার শিল্পী - সাহিত্যিকদের মতন কলমে প্রতিবাদের ভাষা খুঁজে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তাল বাংলায় রাজপথের আন্দোলনের পাশাপাশি কবিতার শব্দে মধ্যে দিয়ে গর্জে উঠল তার প্রতিবাদ। রাজপথের আন্দোলনের পাশাপাশি এবার প্রতিবাদের ভাষা পেল সাহিত্যেও।
‘আমি অস্বীকার করি’, এই নামেই নিজের লেখা কবিতায় বর্তমান SIR পরিস্থিতির বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতার প্রতিটি ছত্রে উঠে এসেছে শাসকের দমননীতি, ভয়ের রাজত্ব এবং সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া নিয়মের যন্ত্রণা। কবিতার শুরুতেই তিনি লিখেছেন, 'আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।'
কবিতায় তিনি শুধু রাজনৈতিক প্রতিবাদই জানাননি, তুলে ধরেছেন প্রাণহানির ভয়াবহ বাস্তবতাও। এখনও পর্যন্ত SIR সংক্রান্ত প্রক্রিয়ায় ১৫০ জনের মৃত্যুর কথা উল্লেখ করে অভিষেক লেখেন, 'এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।' তার কলমে রাষ্ট্রের শাসনব্যবস্থা হয়ে উঠেছে নিষ্ঠুর পরিসংখ্যানের খাতা, যেখানে প্রাণের বদলে শুধু সংখ্যাই মূল্য পায়।
রাষ্ট্রযন্ত্রের সারবত্তাহীনতা ও বিবেকহীন শাসনকে আক্রমণ করে তিনি লিখেছেন, 'শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আমি অস্বীকার করি’ কবিতা যেন SIR বিতর্কে এক নতুন মাত্রা যোগ করেছে। অভিষেকের লেখা কবিতায় শুধু প্রতিবাদ নয় উঠে এসেছে মানুষের যন্ত্রণা ইতিহাসও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের