নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করায় নবান্ন ও কমিশনের সংঘাত চরমে পৌঁছেছে। চার আধিকারিককে সাসপেনশনের নির্দেশ না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। আগামীকাল দিল্লিতে যাচ্ছেন মুখ্য সচিব।
সূত্রের খবর, ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ ওঠে চার আধিকারিক দুই ইআরও ও দুই এইআরওকে সাসপেন্ড করার ও এফআইয়ার করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু গতকাল নবান্নের পক্ষ থেকে কমিশনকে চিঠিতে জানানো হয়, এই চার আধিকারিকের মধ্যে ২ জনকে ভোটের কাজ থেকে দূরে রাখা হবে কিন্তু সাসপেন্ড করা হবে না। বাকিদের ক্ষেত্রে নবান্ন অভ্যন্তরীণ তদন্ত করছে তার রিপোর্ট কমিশনের কাছে জমা দেওয়া হবে। তবে আদেশ অমান্য করায় কমিশনের পক্ষ থেকে আজ মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়।
বুধবার বিকেল ৫টার মধ্যে মুখ্যসচিব মনোজ পন্থকে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি আগামীকাল সকালেই দিল্লি রওনা দেবেন বলে জানা গেছে। বিকেলে কমিশনে গিয়ে সাক্ষাৎ করবেন তিনি। যদিও, এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'এটি সম্পূর্ণ রাজ্যের বিষয় আর এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্যই নেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের