নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - উল্টো রথ উপলক্ষ্যে মদন মোহন মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পুজো আর ধর্মীয় আচার অনুষ্ঠান। রাজ পরিবারের আরাধ্য দেবতা মদন মোহনকে ঘিরেই এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর রথযাত্রার পর নির্দিষ্ট রীতি মেনে এই মন্দিরে নানা আচার অনুষ্ঠান পালিত হয়। এই বিশেষ দিনে মন্দির চত্বরে ভক্তদের ভিড় আর উৎসবের আলাদা আবহ তৈরি হয়েছে।

সাতদিন গুঞ্জবাড়ির মাসির বাড়িতে অবস্থানের পর বৃহস্পতিবার ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ গৃহে ফিরে আসেন মদন মোহন। দেবতার প্রত্যাবর্তন উপলক্ষ্যে সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরে দর্শনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বহু মানুষ। এদিন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমনকি অনুষ্ঠানে উপস্থিত হন জেলাশাসক জিতীন যাদব সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
জেলাশাসক জিতীন যাদব জানিয়েছেন, 'আজ এখানে এসে খুব ভালো লাগছে। পুরোহিতের সঙ্গে পুজো করার সুযোগ পেয়েছি। তাছাড়া এত সংখ্যক মানুষের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানাই। আগামী বছরও এই উৎসব আরও সুন্দরভাবে সম্পন্ন হোক আর আমাদের জেলার আরও উন্নতি হোক, সেই আশাই রাখছি।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের