নিজস্ব প্রতিনিধি , নদীয়া - লক্ষ্মীবারে ফের সক্রিয় আয়কর দফতর। চাকদহে প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একযোগে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামায় ঘটনায় এলাকায় তৈরি হয়েছে জোর চর্চা।
বৃহস্পতিবার সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় পৌঁছান আয়কর দফতরের চারজন আধিকারিক। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান। ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ঘিরে রেখে শুরু হয় দীর্ঘক্ষণ তল্লাশি। শুধু বাসভবনেই নয়, টোটন দত্তকে সঙ্গে নিয়েই তার একাধিক প্লাইউডের দোকান ও কারখানাতেও তল্লাশি চালানো হয়।
এলাকায় দীর্ঘদিনের পরিচিত ব্যবসায়ী হিসেবে তার সুনাম রয়েছে। তবে ঠিক কী অভিযোগে বা কোন সূত্র ধরে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। কোনও আর্থিক অনিয়ম বা জালিয়াতির তদন্তের সূত্র ধরেই এই হানা বলে মনে করা হচ্ছে। যদিও আয়কর দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভোরবেলায় হঠাৎ কেন্দ্রীয় বাহিনী-সহ আয়কর আধিকারিকদের উপস্থিতিতে চমকে যান এলাকার বাসিন্দারাও।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের