নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে আচমকা আগুন লেগে যায় ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে রঙের গুদামে। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশন কলোনির একটি ফ্ল্যাটের নিচে রঙের গুদামে থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন গ্রাস করে ফেলে গুদামটিকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কোনওমতে ফ্ল্যাটের বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি লোকালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের