নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দাঁতালের তাণ্ডবের জেরে ঝুঁকি এড়াতে তড়িঘড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাত্রসায়ের ব্লকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বন দফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘ চার মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে হাতির দল ঘোরাফেরা করার পর সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দিকে ফিরে যায়। তবে এখনও প্রায় ৩৩টি হাতি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জঙ্গলে অবস্থান করছে। এরইমধ্যে ১টি দাঁতাল হাতি মঙ্গলবার সকালে নারায়ণপুর-নতুনবাজার এলাকা সংলগ্ন জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।

লোকালয়ে প্রবেশ করতেই সাধারণ মানুষের তাড়া খেয়ে আরও বিভ্রান্ত হয়ে পড়ে বিশালাকার দাঁতালটি। মুড়াকাটা, কাঁঠালাঘাটা, রাধাবাজার, রামপুর সংলগ্ন আলুর জমিতে তাণ্ডব চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্কের আবহ ছড়িয়ে পড়ে।
এদিকে হাতির উপস্থিতিতে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকেরা। নির্দিষ্ট সময়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় পাত্রসায়ের থানার পুলিশ। ছাত্রছাত্রীদের সুরক্ষিতভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গাড়ির ব্যবস্থা করা হয়। এতে স্বস্তি ফেরে পড়ুয়া, তাদের পরিবারের।
এলাকার বাসিন্দা প্রশান্ত সাহা জানান, 'সকাল ৮টা থেকে হাতিটাকে দেখা যাচ্ছে। আলুর জমির উপর দিয়ে যাওয়ায় চাষের অনেক ক্ষতি হয়েছে। আমরা সবাই ভীষণ আতঙ্কে রয়েছি। বন দফতর দ্রুত ব্যবস্থা নিয়ে হাতিটাকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাক, এটাই চাই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের