নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মানিকতলার বেঙ্গল কমিক্যালস মোড়ের কাছে সকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুলছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ১২ বছরের ছাত্রটি প্রতিদিনের মতোই বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে কিশোরটি। অভিযোগ, ধাক্কা মারার পরেও লরি থামেনি, বরং আরও গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ই লরির চাকা কিশোরটির উপর দিয়ে চলে যায়।
ঘটনার পর মুহূর্তে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে তারা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত ছাত্র। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রের অবস্থা খুবই আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় ঘাতক লরিটি সহ চালককে আটক করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের