নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল হতেই শহরের রাস্তায় নেমে পড়লেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট একাধিক এলাকায় ফুটপাত ঘুরে দেখে বেআইনি দখল ও পথচারীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফুটপাথ দখল করে একাধিক সারিতে দোকান বসানোর বিরুদ্ধে কড়া অবস্থান নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন প্রশাসনকে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত আকস্মিক পরিদর্শনে বের হচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে প্রথমে কলেজ স্ট্রিট এলাকায় গিয়ে ফুটপাতের অবস্থা খতিয়ে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোথায় কী সমস্যা রয়েছে, তাও সরেজমিনে পর্যালোচনা করেন। এরপর ধর্মতলা ও পার্ক স্ট্রিট এলাকায় পৌঁছে ফুটপাতের খাবারের দোকানগুলি পরিদর্শন করেন মন্ত্রী।
একটি দোকানে গিয়ে তিনি দেখেন, ফুটপাথের বড় অংশ জুড়ে একাধিক সারিতে ব্যবসা চলছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন তোলেন, পথচারীদের চলাচলের জায়গা কোথায়? তার স্পষ্ট বক্তব্য, ফুটপাথের মূল উদ্দেশ্য পথচারীদের চলাচল নিশ্চিত করা, ব্যবসার জন্য পুরোটা দখল করে রাখা নয়। ঘটনাস্থলেই উপস্থিত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে অগ্নিমিত্রা পাল নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে সব দোকান এক সারিতে আনতে হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়।
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দূর্গাপুজোর আগে কোনও হকারকে উচ্ছেদ করা হবে না। কিন্তু সেই সুযোগে ফুটপাত পুরোপুরি দখল করে ব্যবসা চালানোর অনুমতিও দেওয়া হবে না। উচ্ছেদ নয়, বরং শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই প্রশাসনের লক্ষ্য। অগ্নিমিত্রা পালের এই আকস্মিক পরিদর্শন স্পষ্ট করে দিল শহরের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের