নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মঙ্গলবার সাতসকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেলেঘাটা, বেন্টিক স্ট্রিট, পার্কস্ট্রিট সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে ৬ জন আধিকারিক তল্লাশি অভিযান চালাচ্ছেন।
সূত্রের খবর, এদিন প্রথমে বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এই বাড়িটি দুই ব্যবসায়ীর। তাঁরা সম্পর্কে দুই ভাই। একজন বিশ্বজিৎ চৌধুরী, কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত এবং অন্যজন রণজিৎ চৌধুরী নির্মাণ সংস্থা, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত। যদিও কীভাবে এই মামলায় তাঁরা জড়িত, তা জানা যায়নি।
এর আগে মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস এবং তাঁর ছেলের রেস্তরাঁতে অভিযান চালিয়ে ছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় সুজিত বসু বলেছিলেন, “প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি। ভোটের আগে চাপ তৈরি করতে এসব করে।“ এই মামলায় ইতিমধ্যেই অয়ন শীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের