নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপও। রবিবার উত্তরবঙ্গের জনসভা থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের ময়দানে নিজেকে সরাসরি সামনে এনে তিনি ঘোষণা করলেন, 'সব আসনে আমি প্রার্থী' আর এই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
রাজ্যজুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। এই আবহে প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় শিবির। বাংলা দখলে মরিয়া বিজেপি রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলতে একের পর এক শীর্ষ নেতৃত্বকে বাংলায় প্রচারের কাজে নামাতে শুরু করেছে। ইতিমধ্যেই, প্রচারের ময়দানে নেমে পড়েছে মোদি - অমিত শাহ। রবিবার শিলিগুড়ির সভা থেকে বিজেপির পক্ষে বঙ্গজয়ের লক্ষ্যকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে আবেদন জানান, একবার তাকে সুযোগ দিয়ে দেখার জন্য।
এদিন মোদির মুখে শোনা যায়, 'সব আসনে আমি প্রার্থী। মোদিকে একবার সুযোগ দিয়ে দেখুন।' আর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। সম্প্রতি প্রার্থী তালিকা ঘিরে অসন্তোষ দেখা যায় শাসক শিবিরে। আর তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা যায়, ' কোথায় কে প্রার্থী সেটা ভাববেন না সব আসনে আমিই প্রার্থী।' আর মোদির মুখেও এদিন একই সুর শোনা যায়। আর এই নিয়েই শুরু হয়েছে চর্চা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের