6a4f4dc2a6a42_Gallery_1783580572053
জুলাই ০৯, ২০২৬ দুপুর ১২:৫৯ IST

সব কিছুর পরও ওঁকে পছন্দ করি! মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - জি-৭ সম্মেলনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে মতবিরোধ চলছে ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির মধ্যে। একে অপরকে কটাক্ষ করতেও দেখা গেছে দুই নেতাকে। তবে সেই উত্তেজনার আবহেই এবার সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট। ইটালির প্রধানমন্ত্রীর সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর এক বৈঠকে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই স্বীকার করেন, আমেরিকা ও ইটালির সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে উঠেছিল। তাঁর দাবি, পশ্চিম এশিয়ার একাধিক বিষয়ে ওয়াশিংটনের প্রত্যাশিত সহযোগিতা মেলেনি। বিশেষ করে হরমুজ প্রণালী ও ইরানকে ঘিরে কিছু পদক্ষেপে অংশ নিতে রাজি হয়নি মেলোনি সরকার। ট্রাম্পের মতে, ইটালির মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। তবে পরে এক সাক্ষাৎকারে তাঁর সুর অনেকটাই বদলে যায়।

সেখানে ট্রাম্প বলেন, 'সব কিছু সত্ত্বেও আমি ওঁকে পছন্দ করি। কারণ, তিনি একজন ভালো মানুষ'। রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগতভাবে মেলোনির প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই মন্তব্যের পর এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি ইটালির প্রধানমন্ত্রী। দুই নেতার সংঘাত প্রথম প্রকাশ্যে আসে জি-৭ সম্মেলনের পর। সেই সময় ট্রাম্প দাবি করেন, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য নাকি মেলোনি বারবার অনুরোধ করেছিলেন। এমনকি তিনি প্রথমে রাজি না থাকলেও পরে সম্মতি দেন বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান মেলোনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের দাবি বাস্তবের সঙ্গে মেলে না। তাঁর কথায়, মিত্র দেশগুলির প্রতি ট্রাম্পের আচরণ অনেক সময় বিস্ময়কর। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বন্ধু রাষ্ট্রগুলির ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হলেও প্রতিপক্ষদের প্রতি অনেক বেশি নমনীয় মনোভাব দেখা যায়। সেই মন্তব্যের পর দুই নেতার সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে।

সাম্প্রতিক মন্তব্যে অবশ্য সংঘাতের বদলে সম্পর্কের ইতিবাচক দিকই তুলে ধরেছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ন্যাটো, ইউক্রেন যুদ্ধ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুর মধ্যে ওয়াশিংটন ও রোমের মধ্যে দূরত্ব কমানোর প্রয়োজনীয়তা থেকেই এই বার্তা দেওয়া হতে পারে। তবে মেলোনি এই প্রসঙ্গে মুখ খোলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের