নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক টেটের ভুল প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, আদালতের শরণাপন্ন হয়েছেন কি হননি, টেট পরীক্ষার ভুল প্রশ্নের জন্য সংশ্লিষ্ট প্রত্যেক পরীক্ষার্থীই নম্বর পাবেন। কত নম্বর এবং কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা আগামী সোমবার জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় মোট ৪৭টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে হাই কোর্টে মামলা চলছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছিল আদালত। গত জুলাই মাসেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ থাকলেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা জমা পড়েনি। এর ফলে আইনি জটে আটকে পড়েছিলেন দুই বছরের অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এবং উৎসবের পর নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে। কিন্তু টেট মামলায় জট না কাটায় ২০১৭ ও ২০২২ সালের বহু পরীক্ষার্থী এই নিয়োগে সুযোগ পাবেন না বলে আশঙ্কা তৈরি হয়। তাদেরও ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, অথবা আগের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখা হোক এমনটাই দাবি তোলেন নতুন পরীক্ষার্থীরা।
শুক্রবার আদালতে বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। এরপর বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, ভুল প্রশ্নের জন্য নম্বর পাওয়ার অধিকারী প্রত্যেক পরীক্ষার্থী, তারা আদালতে আবেদন করেছেন কি করেননি তাতে কিছু যায় আসে না। এটি মামলাকারীদের দাবি ও ন্যায্যতার পক্ষে একটি বড় স্বস্তির বার্তা। এখন নজর আগামী সোমবারের দিকে, যেদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানাবে নম্বর প্রদান এবং মূল্যায়নের সুনির্দিষ্ট পদ্ধতি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের