নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত গ্রেফতার তৃণমূল পুরপ্রধানের পাটখেত থেকে মাটি খুঁড়ে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে বাদুড়িয়া জুড়ে। শাসক শিবিরের এই প্রভাবশালি নেতার বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় চরম অস্বস্তিতে জেলা ঘাসফুল নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে সোমবার গভীর রাতে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে একটি হোটেল থেকে আটক করে পুলিশ। সেখানেই তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি মিলেছে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল, যা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ছিল বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ, ওই সামগ্রী বেআইনিভাবে গুদামে করে রাখা হয়েছিল। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তথ্যের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে সঙ্গে নিয়েই এলাকার তৃণমূল কার্যালয়ের পাশের একটি পাটজমিতে পৌঁছন তদন্তকারীরা।
সেখানেই মাটি সরিয়ে উদ্ধার হয় একের পর এক বস্তা ও ট্রলিভর্তি নগদ অর্থ। পরে ব্যাঙ্ক কর্মী ও বিভিন্ন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলে নোট গণনার প্রক্রিয়া। হিসেব শেষে জানা যায়, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২ কোটি ২৪ লক্ষেরও বেশি। এছাড়াও মিলেছে বহু নথি। ধৃত নেতার উপার্জনের উৎস এবং অন্যত্র কোনও সম্পত্তি গচ্ছিত রাখা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, 'সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখবেন। এই দলে ছোট থেকে বড় বহু নেতা দুর্নীতি করে এত সম্পদ করেছেন যে, এখন সেগুলো কোথায় গোপন করবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না। তাই শেষ পর্যন্ত মাটির নিচেই নগদ পুঁতে রাখতে হচ্ছে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের