নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে ২৬ এর বিধানসভা নির্বাচনে বড় পরির্বতন আনল কমিশন। ২০২১ সালের মতো আট দফা নয়, এবার পশ্চিমবঙ্গে মাত্র দুই দফাতেই ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে সে সময় ব্যাপক বিতর্কও তৈরি হয়েছিল। এবার সেই সংখ্যাই অনেকটা কমিয়ে এবার মাত্র দুই দফায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, রাজ্যে ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। দুই দফায় ভোটগ্রহণ শেষে ৪ মে পাঁচ রাজ্যের ভোট একসঙ্গে গণনা করা হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম , কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই চার রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় এসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বিরোধী দলগুলি ভোটের দফা কমানোর দাবি জানিয়েছিল। বিশেষ করে বাম প্রতিনিধিরা এক বা দুই দফায় ভোট করার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার জানান, ' কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের