নিজস্ব প্রতিনিধি , হুগলী - সদ্যজাত শিশুর ঔষধে পোকা! এবার সদ্যজাত শিশুদের ভিটামিন D3 ঔষধের সিল করা শিশিরের মধ্যেই পাওয়া গেল মাকড়সা জাতীয় পোকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তারকেশ্বর এলাকায়। যে ভিটামিন ঔষধ শিশুদের হাড় আর শারীরিক বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই ঔষধের গুণমান নিয়েই উঠছে গুরুতর প্রশ্ন। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে গোটা পরিবার।

স্থানীয় সূত্রের খবর , তারকেশ্বরের বাসিন্দা অশোক বসাক ও পায়েল বাসক। অশোক বসাকগত শুক্রবার স্থানীয় একটি নার্সিং হোমের শিশু চিকিৎসকের প্রেসক্রাইব করা বায়োজেন লাইফ সাইন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি vit D3 tone ঔষধটি প্রতিমা ফার্মেসী থেকে কেনেন। পায়েল বসাক তার দুমাসের শিশুকে ভিটামিন ঔষধটি খাওয়ানোর আগে দেখতে পান শিশির মধ্যে কিছু একটা আছে। শিশির সিল না কেটে স্বামী অশোক বসাক সেই ফার্মেসীতে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানান।

প্রতিমা ফার্মেসীর ওনার চিরঞ্জিত দাস জানিয়েছেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা। একদম সদ্যজাত শিশুর ঔষুধ থেকে এটি পাওয়া গেছে। আমিও দেখলাম ঔষুধটা, এটা একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যেটা কোম্পানি থেকেই হয়ে এসেছে। এখানে আমারও কিছু করার নেই কারণ আমিও একটা রেপুটেটেড ডিস্ট্রিবিউটরের থেকে এটা নিয়ে এসেছি। আমি এটাই বলবো যেকোনো ঔষুধ কেনার আগে বিশেষ করে বাচ্চাদের ঔষুধ কেনার আগে সবসময় ভালো করে দেখে কেনা উচিত।ঘটনাটি আমাদের নজরে আসার পরই আমরা সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানিয়েছি। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী আমরা সব রকম সহযোগিতা করব।"

ম্যানেজিং ডাইরেক্টর সুপ্রকাশ আদক জানিয়েছেন, "ঘটনাটি জানার পরই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছি। আমাদের নার্সিং হোমের সমস্ত শিশু চিকিৎসকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে আমরা ঘটনার সম্পর্কে জানিয়েছি। আপাতত ওই নির্দিষ্ট কোম্পানির ভিটামিন ঔষধ প্রেসক্রিপশনে না লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের স্বাস্থ্যের প্রশ্নে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না। বিকল্প নিরাপদ ঔষধ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের