নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সেবাশ্রয়কে ঘিরে বিতর্কে এবার নতুন মোড়। ভুল চিকিৎসার অভিযোগে এক মহিলার পা বাদ যাওয়ার ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল FIR। অভিযোগে নাম রয়েছে তার ব্যক্তিগত সহকারী সুমিত রায়েরও। শুধু পুলিশি তদন্তই নয়, ঘটনাকে গুরুত্ব দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দফতরও। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের পরিবারের অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য তিনি সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন। সেখান থেকে দেওয়া ওষুধ সেবনের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে একাধিক সরকারি হাসপাতালে রেফার করা হয়। শেষ পর্যন্ত সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা বাদ দিতে হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে কয়েকদিন আগে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ সুমিত রায়ের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে। অভিযোগকারীদের দাবি, ঘটনার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেবাশ্রয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সহযোগিতা মেলেনি। এদিকে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যভবনও নড়েচড়ে বসেছে। ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় নথিপত্র-সহ ডেকে পাঠানো হয়েছে। যাতে তাদের বক্তব্য শুনে অভিযোগের প্রকৃতি খতিয়ে দেখা যায়। পুলিশি তদন্তের পাশাপাশি স্বাস্থ্য দফতরও পৃথকভাবে ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করবে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের