নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৬ এর নির্বাচনের আগে বড়সড় ধাক্কা কেন্দ্রের। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফলে বহাল থাকল হাইকোর্টের রায়। যা অনুযায়ী রাজ্যকে ১০০ দিনের বকেয়া অর্থ প্রদান করতে হবে কেন্দ্রকে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বস্তির বার্তা হিসেবেই দেখছে রাজ্য সরকার।
সূত্রের খবর, বাংলার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকার। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের বাংলার শ্রমিকরা বকেয়া মজুরি পাচ্ছিলেন না। গত তিন বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দিয়ে বকেয়া অর্থ মেটানোর অনুরোধ জানিয়েছিলেন। এমনকি দলের সাংসদরা দিল্লির রাজপথে বিক্ষোভও করেছিলেন। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্টে এই বিষয়ক মামলা দায়ের করা হলে আদালত আগস্ট মাস থেকে কেন্দ্রকে ১০০ দিনের কাজের অর্থ দেওয়ার নির্দেশ দেয়।
রাজ্যের পক্ষ থেকে এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানি হয়। দীর্ঘ তর্ক-বিতর্কের শেষে আদালত হাইকোর্টের রায়কেই বহাল রাখে। অর্থাৎ, কেন্দ্রকে দ্রুত পশ্চিমবঙ্গের কাছে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ প্রদান করতে হবে। এর ফলে দীর্ঘ প্রায় তিন বছরের অচলাবস্থার অবসান হতে চলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের