নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে হঠাৎই আকাশ থেকে ছিটকে এল অগ্নিপিণ্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জ্বল আলোর রেখার দেখা যায়। এর মাঝে হঠাৎই আগুনের গোলার মত একটি বস্তু নেমে আসে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ এলাকায়। আচমকা এই উল্কাপাতের ঘটনায় রীতিমত অবাক এলাকাবাসী।
সূত্রের খবর , ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের কাচিমেরহাট এলাকায়। আগুনের গোলার মতো একটি বস্তু বিকট শব্দ করতে করতে আকাশ চিরে নিচের দিকে নেমে আসে। কয়েক সেকেন্ডের জন্য গোটা এলাকা আলোকিত হয়ে ওঠে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন।আশপাশের এলাকায় কৌতূহলসহ ভয়ের পরিবেশ তৈরি হয়।
এলাকাবাসীদের একাংশ একে উল্কাপিণ্ড বলে দাবি করেন। আবার কারও মতে এটি কোনও কৃত্রিম উপগ্রহের অংশ বা আকাশপথে চলাচলকারী কোনও বস্তু। ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সমাজ মাধ্যমে।ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসন ও মেখলিগঞ্জ থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের