নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইএম বাইপাসে বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে প্রাণ হারালেন এক বাইক আরোহী। ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে ভোরের শহরে নিরাপত্তা নিয়ে।
বুধবার ভোরে ইএম বাইপাসের ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন অলকেশ হালদার। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। সিংহীবাড়ি মোড়ের কাছে এসে হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে বাইকটি ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। এর পর ফের নিয়ন্ত্রণ হারানো বাইক গিয়ে সজোরে ধাক্কা খায় রাস্তার ডিভাইডারে। প্রচণ্ড অভিঘাতে ছিটকে পড়েন আরোহী অলকেশ।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অলকেশের মাথায় হেলমেট ছিল না। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। উপরন্তু মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনার পর রাস্তায় পড়ে তার মাথায় গুরুতর চোট লাগে। আর সেই থেকেই মৃত্যু হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের