নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন। সেদিন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর একটি বিশেষ সামরিক বিমানে তিনি ভারতের উত্তরপ্রদেশে পৌঁছান।
ভারতে আসার পর থেকেই শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ-সহ একাধিক মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়, এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি শেখ হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। তবে তার দাবি, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে এবং তার প্রাণেরও ঝুঁকি রয়েছে। এই মন্তব্যের পরই সে নিজের দেশে ফিরে আসবেন কিনা , তাকে জোর করে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে মানুষ আবারও আলোচনা শুরু করেছে।একই সঙ্গে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক মহলেও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এদিকে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান বদলায়নি। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করে, তাহলে ভারত-বাংলাদেশের চুক্তি, প্রচলিত আইন মেনেই বিষয়টি দেখা হবে। তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না বা তাঁকে ফেরানো হবে কি না, সেই সিদ্ধান্ত আইনি প্রক্রিয়া ও দুই দেশের আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের