নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। ফলে এবারের পরীক্ষা শুধু সংখ্যার দিক থেকেই নয়, কাঠামোগত পরিবর্তনের কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এটি বড় চ্যালেঞ্জের বছর।
সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সেমিস্টার ব্যবস্থায় এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা এই প্রথম। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। একইসঙ্গে তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, চতুর্থ সেমিস্টার , তৃতীয় সেমিস্টার এবং পুরোনো সিলেবাস পদ্ধতির পরীক্ষার্থী। এই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।
রাজ্য জুড়ে ৮২২টি মেইন ভেন্যু ও ২,১০৩টি সাব ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজন হবে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার। প্রথম দিনেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক বণ্টনে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
পরীক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটরসহ কোনও বৈদ্যুতিন যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে কড়া পর্যবেক্ষণ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়সূচি অনুযায়ী চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা। দ্বিতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট এবং পুরনো পদ্ধতির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ও লেখকের সুবিধাও রাখা হয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের