নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মঙ্গলবার সকালে মহাকরণের কাছে আর্মি ট্রাক আটক করে ট্র্যাফিক পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির তৈরি হয়। এই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, সেনাবাহিনীর ট্রাক আটক করা নিয়ে বঙ্গ রাজনীতিতে বেশ উত্তেজনার পারদ চড়ে। এই বিষয়ে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক শ্রীকান্ত জে সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্ট জানান, ' সাধারণ মানুষের ক্ষেত্রে ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে যা ব্যবস্থা নেওয়া হতো এক্ষেত্রেও সেটাই করা হয়েছে। সেনাদের ট্রাক ট্র্যাফিক আইন ভঙ্গ করেছে। ট্রাফিকের ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেই নিয়ম ভাঙার জন্যই FIR দায়ের করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানা এই বিষয়টি দেখছে। সেখানে ট্রাকটি আটক করে রাখা আছে।'
ডিসি ট্রাফিক শ্রীকান্ত আরও জানান, ' এই বিষয়ে ফোর্ট উইলিয়ামের সঙ্গে ট্রাফিকের পক্ষ থেকে কোনো কথা হয়নি। তবে লোকাল থানা থেকে যোগাযোগ করা হয়েছিল। যেহেতু পুরো বিষয়টিই এখন হেয়ার স্ট্রিট থানার অধীন তাই তারাই সবটা খতিয়ে দেখছে। দুর্ঘটনার ঝুঁকি দেখা দেওয়ায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার খতিয়ান নেয়।'
ট্র্যাফিকের পক্ষ থেকে আরও জানানো হয়, 'যেহেতু গাড়িটি আর্মির স্পেশাল গাড়ি, তাই সরাসরি গাড়ির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তবে চালক যিনি গাড়ি চালাচ্ছিলেন, তার বিরুদ্ধে FIR করে তদন্ত শুরু হয়েছে। ডিসি ট্রাফিক জানান, ফুটেজ খতিয়ে দেখার পর অন্যান্য যাত্রী বা গাড়ি যেমন লাল গাড়ি পেছনে আসছিল, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
পাশাপশি, একই সকালে বিধায়ক শওকত মোল্লার পাইলট কারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘটে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সমস্ত সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। যদি কোনো তথ্য সামনে আসে সেটা জানানো হবে। কোনো গাড়ি বা ব্যক্তির ওপর আইনের তরফে পক্ষপাতিত্ব হবে না।'
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা