নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দাম্পত্য জীবনে সন্দেহ ও অশান্তির জেরে ভয়াবহ পরিণতি। শহরের বুকে বেহালায় ঠাকুরপুকুরে স্ত্রীকে পাথর দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেহালার ঠাকুরপুকুর থানার আনন্দনগর এলাকায়। দীর্ঘদিন ধরে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন স্বামী মিলন বালা। সেই সন্দেহের জেরে প্রায়ই দম্পতির মধ্যে বচসা ও অশান্তি চলত। শনিবার রাতেও শুরু হয় প্রবল ঝগড়া। অভিযোগ, সেই সময় রাগের মাথায় একটি ভারী পাথর দিয়ে স্ত্রী কাজল বালার মাথা ও মুখে আঘাত করেন মিলন। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন কাজল।
ঘটনার পর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে মিলন ঠাকুরপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানায় ঢুকেই পুলিশকে জানান, ' আমি শেষ করে দিয়েছি।' প্রথমে পুলিশ বেশ হতবাক হলেও। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের দাবি, প্রায়শই মিলন ও কাজলের মধ্যে অশান্তি লেগেই থাকতো। ঘটনার পর তরুণীর বাপের বাড়ির পক্ষ থেকে মিলনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের