নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সংঘাতের আবহে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিল কালীঘাট তৃণমূল। বিভিন্ন জেলায় কর্মী-সমর্থকদের উপর অত্যাচার, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগের মধ্যে আইনি সহায়তা পৌঁছে দিতে শুরু হল নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’। এই কর্মসূচির মাধ্যমে বিশেষ হেল্পলাইন চালু করে আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, ঘরছাড়া এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে আসছে কালীঘাট তৃণমূল। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কোথাও কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে সংগঠনের নিচুতলার কর্মীদের আইনি সহায়তা দিতে নতুন কর্মসূচি শুরু করেছে কালীঘাট তৃণমূল।
‘এক ডাকে অভিষেক’ নামে এই উদ্যোগের কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোস্টারে জানানো হয়েছে, নির্বাচন-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলার মুখোমুখি কর্মীরা প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। দলের তরফে চালু করা হয়েছে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরের একটি বিশেষ হেল্পলাইন। যেখানে আক্রান্ত কর্মী-সমর্থকদের অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের