নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু মামলায় এবার নতুন মোড়। আইনি নোটিশের পর এবার নিহত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সূত্রের খবর, আর. জি.কর ঘটনার পর থেকেই নিহত চিকিৎসকের বাবা - মা শাসক দলকে নানা ভাবে আক্রমণ করে গেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে জড়িয়ে নানা ধরনের মন্তব্য করতেও শোনা গেছে সমাজ মাধ্যমে। পাশপাশি, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছে ওনারা। আর এই সমস্ত ঘটনার গত মঙ্গলবার নিহত চিকিৎসকের বাবাকে আইনি নোটিশ পাঠান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।
কুণাল ঘোষের পাঠানো আইনি নোটিশে অভয়ার বাবা - মা কে চার দিনের মধ্যে তাদের করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ও সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ।
যদিও এই প্রসঙ্গে কুণাল ঘোষ আগেই জানিয়েছিলেন, নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি থাকলেও মিথ্যা অপপ্রচার মেনে নেওয়া যায় না। তার কথায়, ' কারও নামে যা নয় তাই বলা যাবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের