নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাতভর থেকে অবিরাম বৃষ্টি। জেলাজুড়ে আজ শুধুই জলমগ্নতা। শহর, উপনগর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট এক অন্যরকম ছবি দেখা যাচ্ছে। সাধারণ মানুষের পথঘাটে ভোগান্তি এখন চরমে।

সূত্রের খবর, কয়েকঘন্টা টানা ভারী বৃষ্টির পর উত্তরপাড়া এলাকা থেকে শুরু করে হুগলী জেলার বিস্তীর্ণ জায়গা এখন জলের নিচে। শহর, গ্রাম, মফস্বল সব জায়গার রাস্তাঘাটে হাঁটু সমান বা তারও বেশি জল জমে আছে। সকাল থেকে রাস্তায় গাড়ি প্রায় নেই, ফলে অনেক জায়গায় লোকেরা মাইলের পর মাইল জল ঠেলে হাঁটছেন।

এদিকে রেললাইনে জল উঠে যাওয়ায় বেশিরভাগ লোকাল ট্রেন বন্ধ। হাওড়া, বর্ধমান, কাটোয়া, নৈহাটি সব দিকের যোগাযোগ প্রায় বন্ধ। বাস ও অটোও খুব কম চলছে। ফলে অফিসযাত্রী ও ছাত্রছাত্রীদের বিপদ বেড়েছে। অনেকেই বাধ্য হয়ে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত হাঁটছেন। জিটি রোড ধরে লিলুয়া, কলকাতা বা হাওড়ার দিকে কেউ গাড়ি খুঁজছেন, কেউ সরাসরি পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এই জলাবদ্ধতার কারণে অফিস, স্কুলে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে। দোকানপাটেও ভিড় কম। অনেকের ঘরবাড়িতেও জল ঢুকে গেছে। নোংরা জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, মশার উপদ্রবও বাড়ছে।বিশেষজ্ঞরা বলছেন, ড্রেন পরিষ্কার না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জল তোলার পাম্প বসানো হচ্ছে এবং দ্রুত রাস্তায় জমা জল নামানোর কাজ চলছে।

স্থানীয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী দীপক কুমার রায় জানান, প্রায় ৪০ মিনিট ধরে হেঁটে যাচ্ছি , গাড়ি বা টোটো অটো কিছুই আসছেনা, জানিনা কিভাবে লিলুয়া পৌঁছব। আপাতত হেঁটে বালির দিকে যাওয়ার চেষ্টা করছি।”

কোন্নগর স্টেশনের বেশিরভাগ লোকাল স্টেশনেই দাঁড়িয়ে ঘণ্টার পর ঘন্টা। ফলে অফিসযাত্রীদের সর্বত্র নাজেহাল হতে হচ্ছে। কোন্নগরের এক অফিসযাত্রী অনির্বাণ চ্যাটার্জি জানান, সকাল ৮ টা থেকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেছি। ঘড়ির কাঁটায় ১০ টা বাজলেও ট্রেন ছাড়ার কোনও আশা দেখছি না। সবচেয়ে বেশি হয়রানির মুখে বৈদ্যবাটি-ভদ্রেশ্বর লাইনের যাত্রী। কোন্নগরে এইভাবে ট্রেন দাড়িয়ে রয়েছে। বুঝতে পারছিনা বাড়ি কিভাবে ফিরব বা অফিস কিভাবে যাব।”
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা