নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় এসে গেছে। পুজোর আগে ভিড় সামলাতে এবং কেনাকাটা করতে আসা যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য পরিবহন দফতর। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এবার চালু হচ্ছে শপিং স্পেশাল বাস। পঞ্চমী থেকে শুরু হবে নাইট সার্ভিসও।
সূত্রের খবর, কলকাতার পুজোকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সে জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ রাজ্য পরিবহন দফতর। প্রতিবছরের মতন এই বছরেও রাজ্যের পক্ষ থেকে পুজো পরিক্রমার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হল। তবে গত বছরের মতন এই বছরের পুজোতে থাকছে না ট্রাম পরিষেবা। দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয়, সেই লক্ষ্যে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে এবার চালু হচ্ছে শপিং স্পেশাল বাস পরিষেবা। পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, 'পুজোর সময় মানুষের দায়িত্ব আমরা নেব। UNESCO যে সম্মান বাংলার পুজোকে দিয়েছে, তা বজায় রাখতে আমরা যথাযথ পরিষেবা দেব।'
গত বছর এই পরিষেবার আয় হয়েছিল প্রায় ২২ লক্ষ টাকা। তাই এই বছর পুজোর দু সপ্তাহ আগেই শহরে চালু হবে স্পেশাল বাস, প্রায় ২৫টি বিশেষ বাস নামানো হবে। পাশাপাশি পঞ্চমী থেকে নাইট সার্ভিসের বাস চালানো হবে যাতে রাতেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অসুবিধা না হয়।
পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, ' শহরের পুজো পরিক্রমা করে দেখার জন্য এই বছর থাকছে শীতাতপনিয়ন্ত্রিত ভলভো বাস। যেগুলি শহরের সমস্ত ঐতিহ্যবাহী পুজো ঘুরে দেখাবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল ৮টায় পরিক্রমা শুরু হবে। মাথাপিছু ভাড়া হবে ২২০০ টাকা, ৫-১০ বছরের শিশুদের জন্য দিতে হবে ১৬৫০ টাকা। পাঁচ বছরের নীচে শিশুদের জন্য কোনো ভাড়া বরাদ্দ করেনি সরকার।'
পাশপাশি, পুজোর দিনে অটো ও টোটোর দৌরাত্ম্য নিয়েও বার্তা দেন পরিবহণ আর। তিনি জানান, এই বিষয়ে অটো - টোটোর আলাদা রুট নির্ধারণে পুলিশের সঙ্গে বৈঠক চলছে। ডিসিপ্লিন আনার চেষ্টা হচ্ছে যাতে যানজট ও ঝামেলা কম হয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা