নিজস্ব প্রতিনিধি , হুগলী - হঠাৎ ভোরে সেনাবাহিনীতে ঘিরে গেল আবাসন, এরপরই ইডি আধিকারিকদের প্রবেশ! হিন্দমোটরের দেবাই পুকুর এলাকার এমিনেন্ট কমপ্লেক্সে চালানো হয় তল্লাশি। আর তাতেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল প্রায় সাতটা নাগাদ তিনটি গাড়িতে করে পাঁচজন ইডি আধিকারিক ও ছয়জন কেন্দ্রীয় জওয়ান আবাসনে প্রবেশ করেন। এরপর সরাসরি সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাটে গিয়ে তল্লাশি শুরু হয়।

ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন বিকাশ লাচ্ছাই রামকা নামের এক ব্যক্তি। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করছেন। প্রতিবেশীদের দাবি, কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ওই ব্যক্তি। তবে কী কারণে হঠাৎ করে ইডির নজরে এলেন তিনি, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক অনিয়ম বা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে।ইডি তরফে জানানো হয়েছে, উত্তরপাড়া ছাড়াও মাখলা, কানাইপুরসহ একাধিক এলাকায় আরও অভিযান চালানো হতে পারে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের