নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটতে না কাটতেই শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে মল্লিকবাজারের একটি আবাসনের ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল শহরে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় মুহূর্তের মধ্যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়।
এ জে সি বোস রোড সংলগ্ন মল্লিকবাজার এলাকার একটি বহুতলের তিনতলায় আগুন লাগে। আগুন লাগার খবর ছড়াতেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চিৎকার শুনে প্রথমে ছুটে আসেন প্রতিবেশীরা। তাদের তৎপরতায় আবাসনের বাসিন্দাদের নিরাপদে বাইরে বার করে আনা সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী। পাশাপশি, ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।
অত্যন্ত সরু ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এ জে সি বোস রোডে গাড়ি রেখে হোর্স পাইপ টেনে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। সম্মিলিত চেষ্টায় আগুন আশপাশে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। তবে আগুনের লেলিহান শিখা এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ি থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দোকানপাট বন্ধ থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের