নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক বয়স ৩৮, বিহারের গয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। গোয়েন্দাদের কাছে আগেই তথ্য ছিল, বিহার–ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে কলকাতায় ঢুকতে চলেছে বেআইনি অস্ত্রের একটি বড় চালান। সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতেই সক্রিয় করা হয় বিহার ও কলকাতার একাধিক সোর্স নেটওয়ার্ক। নজরদারির মধ্যেই গোয়েন্দা রাডারে উঠে আসে ইশতিয়াকের নাম। জানা যায়, সে রাতের বাসে বিহার থেকে কলকাতায় এসে অটো বা ট্যাক্সিতে চেপে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পরিকল্পনা করেছিল।
সেই অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই রাসবিহারী কানেক্টর এলাকায় সাদা পোশাকে ওত পেতে থাকে গুণ্ডাদমন শাখার একাধিক টিম। সন্দেহভাজন ঠিক কোন অটো বা ট্যাক্সিতে আসবে তা স্পষ্ট না থাকায়, কয়েক ঘণ্টা ধরে একের পর এক যানবাহনে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত গড়িয়াহাট থেকে বাইপাসগামী একটি অটো আটক করা হলে তাতে থাকা যাত্রীর মালপত্র তল্লাশি করতেই চমকে যান আধিকারিকরা।
অটো থেকে উদ্ধার করা হয় ৩টি সিঙ্গল-শট রিভলভার, ২টি সিক্স-চেম্বার রিভলভার, ১টি ৭ এমএম পিস্তল এবং ১১ রাউন্ড তাজা কার্তুজ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শহরের কোনো অপরাধী গোষ্ঠীর হাতে এই অস্ত্র তুলে দেওয়ার উদ্দেশ্যেই কলকাতায় এসেছিল ধৃত। কার নির্দেশে এবং ঠিক কাদের কাছে এই অস্ত্র পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে ইশতিয়াককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের