নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ষষ্ঠীর দিনেই জলমগ্ন চিত্তরঞ্জন কলোনিতে ঘটল মহিলার রহস্য মৃত্যু। ফ্রিজের পাশ থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাকি অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, রবিবার দুপুরে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনির এক বাড়িতে ঘটে মর্মান্তিক ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহ। মৃত মহিলার নাম নমিতা পাল। জানা যায়, দিনের বেলায় নিজের একতলার ঘরে তিনি ঘর পরিষ্কার করছিলেন। সেই সময় ফ্রিজের পিছনের অংশ পরিষ্কার করার সময়ে আচমকাই চিৎকার করে ওঠেন তিনি। ছুটে এসে প্রতিবেশীরা দেখেন, নমিতা দেবী মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
ক্ষণিকের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতার হাতে একটি কালো দাগও লক্ষ্য করা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। তবে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের