নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জাল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার এই মামলায় সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তদন্তের নামে যাতে তাকে গ্রেফতার না করা হয় সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে একাধিক বিধায়কের স্বাক্ষর নিয়ে গরমিল ধরা পড়ার পর থেকেই সই জালিয়াতির অভিযোগ সামনে আসে। তৃণমূলের কয়েকজন বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত দিনে হাজির হতে পারেননি অভিষেক। তার দাবি, সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিক্ষোভ ও হামলার ঘটনার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে থাকার কারণে তিনি সিআইডির কাছে ১৫ দিনের সময় প্রার্থনা করেন। এর মধ্যেই তদন্তকারীরা তার কালীঘাটের বাসভবনে গিয়ে ভিডিওগ্রাফি করেন এবং তদন্ত সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া চালান।
এই পরিস্থিতিতে বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়ে সিআইডির নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাস মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে। জানা গেছে , আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মামলার রায় ভবিষ্যতের তদন্ত প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের