নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলার তদন্তে নতুন মোড়। রবিবার ভবানী ভবনে অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জেরা করে সিআইডি। তদন্তকারীদের প্রশ্নের মুখে দুই নেতার বয়ান খতিয়ে দেখা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন কুণাল ঘোষ। যদিও এখনও ভবানী ভবনে রয়েছেন অভিষেক।
বিধানসভার সই জাল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই মামলায় আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডি সদর দফতর ভবানী ভবনে। নির্ধারিত সময়েরও আগে সেখানে পৌঁছে যান অভিষেক।
অন্যদিকে, একই মামলায় রবিবার তলব করা হয়েছিল কুণাল ঘোষকে। নির্ধারিত সময় মতন দুপুর ৩ টে নাগাদ সিআইডি দফতরে হাজিরা দেন তিনি। তদন্তকারীরা এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা গেছে, রেজোলিউশন, সই সংক্রান্ত নথি এবং পূর্ববর্তী বয়ানের অসঙ্গতি নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছে।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি জানান, তদন্তকারীরা তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। নিজের বক্তব্যে কুণাল বলেন, তিনি তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করেছেন এবং যা জানেন, সব তথ্যই দিয়েছেন। তবে কুণাল ভবানী ভবন ছাড়লেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন সিআইডি আধিকারিকরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের