নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা চলছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের একাধিক নেতা-সাংসদের দলবদলের আবহে রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে তার উপস্থিতি সেই জল্পনায় কার্যত ইতি টানল। কালীঘাটপন্থী তৃণমূলের সমাবেশে যোগ দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন।
মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজীব কুমার। মঞ্চে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাকে দেখা যায়। লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র-সহ একাধিক নেতার উপস্থিতির মধ্যেই মহুয়ার ঠিক পিছনের সারিতে বসেছিলেন তিনি। দীর্ঘদিন প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে দেখা না যাওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, এই উপস্থিতিকে তারই জবাব হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক।
রাজীব কুমার রাজ্যের প্রাক্তন পুলিশ মহাপরিচালক এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সম্পর্কও সুপরিচিত। ২০১৯ সালে সারদা মামলার তদন্তে সিবিআই তার বাসভবনে পৌঁছলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন। সেই ঘটনা জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের