নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিইও দফতরের সামনে বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়ল রাজ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ঘটনাকে ঘিরে সরব দুই পক্ষই। সঙ্গে আইনি লড়াইয়ের জল গড়াল হাইকোর্টে।
মঙ্গলবার সিইও দফতরের সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিইও অফিসে প্রবেশের সময় তাকে জুতো দেখানো হয় এমনকি তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠান শিশির বাজোরিয়া।
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে চিঠিতে। বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, বিরোধী দলনেতাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে চিঠিতে।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা নিজেও। অভিযোগ, এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তার আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। জানা গেছে, হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের