নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে মুরলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আগমন হল সমাজমধ্যমে আলোড়ন সৃষ্টিকারী এক বর্ণময় চরিত্রের। ব্রাজিলিয়ান জুজুৎসুতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত প্রখ্যাত প্রশিক্ষক মিকো হাইটোনেন। শিক্ষা-সংস্কৃতি বিনিময়ের এক অনন্য অধ্যায়ের সাক্ষী থাকল বিদ্যালয় প্রাঙ্গণ। তাঁর আগমনে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের মধ্যে উৎসাহ, আনন্দের পরিবেশ তৈরি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার প্রধান শিক্ষক শামসুল আলমের নেতৃত্বে গেট থেকেই অতিথিকে সসম্মানে স্বাগত জানানো হয়। ফুলের মালা, বাদ্যযন্ত্রের সুরে তাঁকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই দীর্ঘ সময় ধরে ইংরেজিতে আলাপচারিতায় অংশ নেন মিকো। অতিথিকে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন, ফলের পানীয় দিয়ে আপ্যায়ন করা হলে তা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

এরপর মিকো শিক্ষার্থীদের সামনে নিজের জীবনপথ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সাবলীল প্রশ্নোত্তরের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাণবন্ত সংযোগ গড়ে তোলেন। পরে বিদ্যালয়ের পরিকাঠামো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। স্কুল কর্তৃপক্ষের তরফে থেকে তাঁকে স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়। এই আন্তরিকতায় আপ্লুত হন বিদেশি কোচ।

বক্তব্য রাখতে গিয়ে মিকো জানান, 'ফিনল্যান্ডে ধনী-দরিদ্র নির্বিশেষে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে। সেখানে দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নিজের প্রতি বিশ্বাস, পরিবারের সমর্থন, বিদ্যালয়ের সঠিক দিশা থাকলে যে কোনও ছাত্রই বড় মানুষ হতে পারে। এখানে এসে আমি খুব খুশি। কিছুদিন আগেও দক্ষিণ পশ্চিম ভারতে গিয়েছিলাম। সবাই ভীষণ ভালো, দয়ালু'।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক শামসুল আলম সংবাদমাধ্যমকে জানান, 'আন্তর্জাতিক অতিথিদের আগমনে শিক্ষার্থীরা সরাসরি ইংরেজিতে কথোপকথনের সুযোগ পাচ্ছে, যা পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শেখার পরিসর বাড়ায়। অতীতে জার্মানি, নেপাল, ভুটান, ফিলিপিন্স, পাকিস্তান, বাংলাদেশ, জাপানের প্রতিনিধিরা আমাদের স্কুলে এসেছেন। মিকো বাচ্চাদের শেখালেন, সাফল্যের পিছনে ছোটার দরকার নেই, নিজের ওপর বিশ্বাস রাখলে সাফল্য নিজেই ধরা দেবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের