নিজস্ব প্রতিনিধি , বীরভূম - শিক্ষাবর্ষের প্রথম দিনেই রাজ্যজুড়ে শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে একসঙ্গে পালিত হলো বই দিবস। এমনই ছবি ধরা পড়েছে তাঁতিপাড়া এলাকায়। বছরের শুরুতেই এই উদ্যোগে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করছেন শিক্ষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষের সূচনা হয়েছে। সেই উপলক্ষ্যে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলে স্কুলে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল নতুন পাঠ্যবই। বছরের প্রথম সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি।

শুক্রবার তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয় এবং তাঁতিপাড়া বিরাজ মোহিনী কন্যা বিদ্যালয়ে সারিবদ্ধভাবে নতুন বই নেয় পড়ুয়ারা। স্বভাবতই উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে। কেউ বইয়ের পাতা উল্টে দেখছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে।
চতুর্থ শ্রেণির পড়ুয়া সায়নী মণ্ডল জানায়, 'অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। নতুন ক্লাসে উঠে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বইয়ের ছবিগুলো বেশ সুন্দর হয়েছে, যেন এখনই পড়ার ইচ্ছে হচ্ছে। বিজ্ঞান আর গল্পের বইটা আমার সবচেয়ে ভালো লেগেছে'।
এ প্রসঙ্গে তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ সাহা জানান, '২০২৬ শিক্ষাবর্ষের আজ প্রথম দিন। পরীক্ষার পর নতুন শ্রেণিতে উঠে নতুন বই পাওয়ায় ছাত্রছাত্রীরা খুবই খুশি। বই দেওয়ার পাশাপাশি এখন স্কুলে ভর্তি প্রক্রিয়াও চলছে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের