নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ছাত্রছাত্রীর সংখ্যা কম বা স্কুলের পরিকাঠামোতেও কোনো সমস্যা নেই। তবুও দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ পড়ে রয়েছে কীর্ণাহারের জালচণ্ডী শিশু শিক্ষাকেন্দ্র। এটি বন্ধের কারণে ছোট ছোট পড়ুয়াদের প্রতিদিন অনেকটা পথ হেঁটে অন্য স্কুলে যেতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত শিক্ষিকা নিয়োগ করে কেন্দ্রটি চালু করা হোক।
সূত্রের খবর, ২০০১ সালে গ্রামের ছোট শিশুদের কথা ভেবে এই শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। প্রথমে অস্থায়ী ঘরে পড়াশোনা শুরু হলেও পরে দোতলা ভবন, রান্নাঘর, শৌচাগার, পানীয় জল, বিদ্যুৎ, ফ্যান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়। এক সময় প্রায় ৩০ জন পড়ুয়া এখানে পড়াশোনা করত। বর্তমানে সবকিছু থাকলেও কেন্দ্রটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
এক শিক্ষিকা চাকরি ছেড়ে দেওয়ার পর আর আরেক শিক্ষিকার মৃত্যুর পরে নতুন করে কাউকে নিয়োগ করা হয়নি। সেই কারণে গ্রামের শিশুদের কয়েক কিলোমিটার দূরের প্রাথমিক বিদ্যালয়ে যেতে হচ্ছে। গরমের সময় মাঠের আল ধরে হাঁটতে হয়। আর বর্ষাকালে সেই পথ ছেড়ে ঘুরে যাওয়ার জন্য সমস্যাও অনেক বেড়ে যায়।
গ্রামবাসীদের বক্তব্য, এই কেন্দ্র আবার চালু হলে জালচণ্ডী ছাড়াও আশেপাশের গ্রামের বহু শিশু উপকৃত হবে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষিকা নিয়োগ করুক। তাহলেই ছোটরা স্বাভাবিকভাবে নিজের গ্রামেই পড়াশোনা করার সুযোগ ফিরে পাবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের