নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূল সরকার। ভোটের মুখে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে ‘বাংলার যুব সাথী’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হল। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্যের যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানাল সরকার।
অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় রাজ্য সরকার জানায়, ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই সুবিধা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মিলবে অথবা যতদিন না সংশ্লিষ্ট ব্যক্তি কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই সহায়তা চালু থাকবে। আগামী ১৫ আগস্ট থেকে রাজ্যজুড়ে এই প্রকল্প কার্যকর হবে।
বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যাঁরা বর্তমানে রাজ্য সরকারের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ ছাড়া তারাই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। আগামী অর্থবর্ষে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা