নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মিডলম্যান প্রসন্ন রায়-সহ একাধিক অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
ED-এর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ এবং গ্রুপ C ও গ্রুপ D নিয়োগে ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সঙ্গে প্রধান মিডিলম্যান প্রসন্ন রায়। তদন্তে উঠে এসেছে, অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তোলা থেকে শুরু করে সেই অর্থ কীভাবে লেনদেন ও বিনিয়োগ করা হবে পুরো প্রক্রিয়াই নিয়ন্ত্রণ করতেন জীবনকৃষ্ণ সাহা।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে , বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক বসবাসযোগ্য অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল ভিলা ও জমির প্লট। কলকাতার উপকণ্ঠে রাজারহাট ও নিউটাউন ছাড়াও উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। প্রসন্ন রায় ও তাঁর সহযোগীরা অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তুলেছিলেন বলেও দাবি তদন্তকারী সংস্থার।
সব মিলিয়ে এই পর্যায়ে ED প্রায় ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোট ৬৯৮ কোটি টাকার নগদ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ED। তদন্তকারীদের দাবি, জীবনকৃষ্ণ সাহা ও প্রসন্ন রায় বেনামে বিপুল সম্পত্তি কেনা ও বিনিয়োগ করেছিলেন। সেই সূত্র ধরেই এই বাজেয়াপ্তির পদক্ষেপ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের