নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে নিত্য প্রয়োজনীয় সবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সবজির দাম এখন আকাশছোঁয়া। নভেম্বর মাস শুরু হয়ে গেছে অথচ সবজির দাম কমার কোন লক্ষণ নেই। সাধারণত ছট পুজোর পর, এই সময় সবজির দাম অনেকটাই কমে। তবে এইবার একেবারেই উল্টো পরিস্থিতি। নিত্য প্রয়োজনীয় সবজির দাম কমা তো দূরের কথা, দিনে দিনে বেড়ে চলেছে।
স্থানীয় সূত্রের খবর , অন্যান্য বছর এই সময় শিলিগুড়ির বাজারে বিপুল পরিমাণ শীতের সবজি চলে আসে। তবে এবছর এখনও পর্যন্ত পর্যাপ্ত সবজির দেখা মেলেনি বাজারে। বিট, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকফি, বেগুনের মতো কিছু সবজি এলেও অতিরিক্ত দামের জন্য তা সাধারণ মানুষ কিনতে পারছে না। প্রতিকূল আবহাওয়ার কারণে সবজি সরবরাহ করতে অসুবিধা হচ্ছে। ফলস্বরূপ দাম বেড়েছে চলেছে সবজির। বাজারে এখন প্রায় সব সবজি ৮০ থেকে ৯০ টাকা কেজি।
ক্রেতা রিয়া দাস জানিয়েছেন, "শিলিগুড়ির সব বাজারেই এক অবস্থা। এমনকি নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। শীতকালে সবজির চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে কিন্তু অতিরিক্ত দামের জেরে কিছুই নিতে পারছি না। খুব সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ। জানি না এরকম আর কতদিন চলবে। আশা করেছিলাম নভেম্বরে দাম কমবে কিন্তু এখন যা অবস্থা তা দেখে মনে হচ্ছে না দাম আর কমবে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের