নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরে শিল্পায়ন নিয়ে বিতর্ক, প্রত্যাশা ও হতাশার দোলাচল চলছিল। এরই মধ্যে সেই সম্ভাবনা আরও জোরালো করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক পদক্ষেপ। আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর এবার দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো সংস্থা লার্সেন অ্যান্ড টিউব্রোর শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করে শিল্প পুনর্জাগরণের বার্তা দিলেন তিনি।
শনিবার কলকাতা বিমানবন্দরে লার্সেন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যমের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর নিজেই এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান, পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং যুব সমাজের জন্য বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশের দুই প্রভাবশালী কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজ্যে শিল্পায়নের নতুন রোডম্যাপ তৈরির ইঙ্গিতই দিচ্ছে। দীর্ঘদিন ধরে শিল্পহীনতার অভিযোগে বিদ্ধ বাংলাকে ফের বিনিয়োগের মানচিত্রে ফিরিয়ে আনতে চাইছে নতুন সরকার।
মুখ্যমন্ত্রী তার বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। শিল্পপতিদের আস্থা ফিরিয়ে এনে রাজ্যের অর্থনীতিকে নতুন গতিপথে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ধারাবাহিক উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের