নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শিল্পের জন্য দেওয়া জমিতে চলছে প্রোমোটিংয়ের ছক। বাঁকুড়ার ওন্দার দেশবাঁধ এলাকায় শিল্পের জন্য দেওয়া প্রায় ৩৫০ বিঘা জমি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যে জমি শিল্পের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল , সেটি এখন প্রোমোটিং করে প্লট আকারে বিক্রির কথা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর , প্রায় ৩৭ বছর আগে সার কারখানা তৈরির উদ্দেশ্যে বাঁকুড়া জেলার স্থানীয়রা ৩৫০ বিঘা জমি দেন। সেই অনুযায়ী একটি সার কারখানা গড়ে ওঠে। কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই জমির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কয়েক মাস আগে এই অভিযোগে সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্থানীয় তৃণমূল নেতৃত্বও অভিযোগের পথে হেঁটেছিলেন। এদিকে সম্প্রতি জমির মিউটেশনের জন্য ডাকা পিএল বৈঠকেই জমিদাতারা টের পান , জমি বিক্রির ছক কষা হচ্ছে। যদিও বিএলআর রঞ্জনকুমার কুন্ডু স্পষ্ট জানিয়েছেন , এই জমি নিয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে পারব না। হায়ার অথরিটিকে জানানো হবে , তারা যেভাবে নির্দেশ দেবেন , সেইমতো কাজ হবে।
জমিদাতারা বলেন , দলিলেই লেখা রয়েছে শিল্পের কাজে জমি দেওয়া হয়েছে। তাই সেখানে আবাসন বা অন্য কোনো বাণিজ্যিক ব্যবহার বরদাস্ত করা হবে না। আমরা সারদা ফার্টিলাইজারের জন্য এই জমি দিয়েছিলাম। এখন যদি সেটা না হয় , তাও চলবে কিন্তু কোনো শিল্প করতে হবে। অন্য কিছু হলে আমরা মেনে নেব না। শিল্পের জমিতে শিল্পই হবে। প্রোমোটিং করতে এলে রক্তগঙ্গা বইবে, আমরা পরিবার-সহ রাস্তায় নামব।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের