নিজস্ব প্রতিনিধি , হুগলি - সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মৃতদেহ দখল ঘিরে ছড়াল উত্তেজনা। মৃতদেহ দখল নিয়ে বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল হইচই ও হাতাহাতির ঘটনা ঘটে।
সূত্রের খবর, গত বুধবার রাতে সিঙ্গুরের নার্সিংহোমে কর্মরত দীপালির মৃত্যু হয়। মৃতার বাবার অভিযোগ, রাত ১১টার দিকে নার্সিংহোম থেকে ফোনে জানানো হয়, তাঁর মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু নার্সিংহোমে পৌঁছে তাঁরা দেহ পাননি। তাঁদের জানানো হয়, পুলিশ দেহ নিয়ে গেছে। পরিবারের অভিযোগ- এটি আত্মহত্যা নয়, খুন।
শুক্রবার শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য দীপালির দেহ কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়। দেহ পৌঁছোতেই বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা সেখানে উপস্থিত হয়ে দেহের অধিকার নিয়ে বচসায় জড়ান। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরিবারের অভিযোগ, আমাদের জোর করে কলকাতায় আনা হয়েছে। আমরা চাই ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করা হোক। ওনারা বলেছে এখানে ভালো ভাবে তদন্ত হবে। আমরা এইমস অথবা কমান্ডে চেয়েছিলাম। পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের