নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভার আগেই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সিঙ্গুরে পৌঁছলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর আসন্ন সভাকে ঘিরে বিজেপির বার্তা ও কৌশল স্পষ্ট করে দিলেন তিনি।
আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এই সভায় সিঙ্গুরের কৃষকদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান সুকান্ত। তিনি বলেন, 'ঐতিহাসিক সভা হতে চলেছে। আর সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্য বিজেপির নেতারা আসছে। কৃষকদের সঙ্গে কথা হয়েছে আমাদের। প্রধানমন্ত্রীর সভায় প্রথম সারিতে কৃষকদের জায়গা থাকবে।'
এদিন সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' সিঙ্গুরে শিল্পায়নের স্বপ্ন ভেঙে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২৬ এ বিজেপি ক্ষমতায় আসবে। আর এই সিঙ্গুরেই টাটা ফিরে আসবে।' রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, শিল্পায়ন বনাম আন্দোলনের পুরনো বিতর্কও নতুন করে উস্কে উঠছে।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...