নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে BLO দের অনিয়মের অভিযোগে এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দায়িত্বে গাফিলতি মেনে নিতে নারাজ কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণই বাধ্যতামূলক। নিয়মভঙ্গ করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলা থেকে BLO দের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ পৌঁছেছিল নির্বাচন কমিশনের টেবিলে। বহু বুথ লেভেল অফিসার নিয়ম ভেঙে রাস্তায়, ক্লাবঘরে বা রাজনৈতিক দলের অফিসে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আরও গুরুতর অভিযোগ, কোথাও কোথাও BLO–র বদলে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীরাই ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন।
সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিরুদ্ধে। কমিশনের তদন্তে ধরা পড়েছে, বেশ কয়েকটি এলাকায় BLO–রা সরাসরি নিয়ম লঙ্ঘন করেছেন। এর ফলে ভোটার তালিকার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার এই পরিস্থিতি নিয়ে কমিশনের তরফে একটি জরুরি পর্যালোচনা বৈঠক ডাকা হয়। বৈঠকের পর কমিশন নির্দেশ দিয়েছে—যেসব অঞ্চলে অনিয়মের প্রমাণ মিলেছে, সেখানে সংশ্লিষ্ট BLO–দের শোকজ নোটিশ পাঠানো হবে এবং প্রয়োজনে বিভাগীয় তদন্ত শুরু হবে। নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের