নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে বর্তমানে রমরমিয়ে চলছে SIR প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশের আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই দুষ্কৃতী হামলায় রণক্ষেত্র খড়দহ। ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্বাচন প্রক্রিয়ার আগে এই হামলা ঘিরে প্রশ্ন উঠছে BLO দের নিরাপত্তা নিয়ে।
ঘটনাটি ঘটেছে খড়দহের সূর্যসেন অঞ্চলে। মঙ্গলবার গভীর রাতে আচমকাই একদল দুষ্কৃতী মানব চন্দের বাড়িতে চড়াও হয়। বাড়ির জানলা–দরজায় ইট–পাটকেল ছোড়া হয়, এমনকি দরজায় লাগাতার লাথিও মারা হয় অভিযোগ। আকস্মিক এই হামলায় কার্যত আতঙ্কিত মানব চন্দ ও তার পরিবার। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা বাড়ির সামনে জড়ো হন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর অর্পিতা দাশগুপ্ত।
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গ তিনি জানান, ' আমার ওয়ার্ডের একাধিক BLO SIR আর কাজ করতে গিয়ে প্রাণহানির ভয় পাচ্ছেন। তাদের অনেকেই ভয়ে সরাসরি প্রকাশ না করলেও ফোনে জানিয়েছেন।' অন্যদিকে, আক্রান্ত BLO মানব চন্দ রাতেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কে বা কারা এই হামলা চালাল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের কথা জানান BLO মানব চন্দ।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের