6915a73a2b9ee_Screenshot_2025-11-13-15-07-15-094_com.whatsapp.w4b-edit
নভেম্বর ১৩, ২০২৫ দুপুর ০৩:০৯ IST

SIR আতঙ্কে মৃত্যু , নদীয়ায় নিহতের পরিবারের পাশে দেবাংশু ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। তাহেরপুর থানার কালীনারায়নপুরে SIR আতঙ্কে মৃত্যু হয় শ্যামল কুমার সাহার। বৃহস্পতিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। পরিবারের পাশে থেকে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

নদীয়ার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা ছিলেন শ্যামল কুমার সাহা। দিন কয়েক আগে আচমকা মৃত্যু হয় তার। পরিবারের দাবি, SIR নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, প্রায়ই মানসিক অবসাদে ভুগতেন। অবশেষে সেই আতঙ্ক থেকেই ব্রেইন স্ট্রোক করে মৃত্যু হয় তার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত সদস্যদের মধ্যে দেবাংশু ভট্টাচার্য বৃহস্পতিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন দলের নদীয়ার জেলা সভাপতি ও অন্যান্য জেলা নেতৃত্বও। শ্যামলবাবুর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন দেবাংশু।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন। তার বক্তব্য , 'এই যে বাংলায় এতগুলো মানুষের প্রাণ গেল সেটার জন্য দায়ী একমাত্র কেন্দ্রীয় সরকার। ওপর থেকে তো বলে ছেড়ে দেয় কিন্তু তার প্রভাবটা সাধারণ মানুষকে ভুগতে হয়। এটা সম্পূর্ণ ভাবে রাষ্ট্রীয় হত্যা। আর এর জন্য অমিত শাহ দায়ী। এতগুলো মানুষ যে মারা গেলেন সেটা কি ফিরিয়ে দিতে পারবে? NRC র সময়ও একই জিনিস হয়েছিল নোটবন্দির ক্ষেত্রেও এক ব্যাপার আর এখন SIR। কত মানুষের রক্ত পেলে এরা শান্ত হবে জানা নেই।'

তিনি আরও বলেন, ' আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বাংলায় SIR টা বন্ধ করে দিতো তাহলে এতগুলো মানুষের প্রাণ যেতো না। এরা একটা কিছু নির্দেশ দিয়ে দেয় ভাবে হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের ওপর দিয়ে যে মানসিক অত্যাচারটা হয় সেটা ওনারা বুঝবেন না। আমাদের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে যতটা সম্ভব ওনাদের সাহায্য করেছি। আগামী দিনেও দল ওনাদের পাশে থাকবে।'

আরও পড়ুন

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

৫০ বছরের অপেক্ষার অবসান! রুদ্রনীলের উদ্যোগে কোণায় শুরু রাস্তার কাজ
আগস্ট ০২, ২০২৬

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ

গভীর রাতেও মিলবে বাস পরিষেবা , বিরাট ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগস্ট ০২, ২০২৬

এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের