নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR পর্ব ঘিরে রাজ্যজুড়ে যখন ভোটার তালিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। তখন আতঙ্ক ছড়িয়েছে মতুয়া সম্প্রদায়ের এক বড় অংশের মধ্যে। SIR এর পর চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের নাম থাকবে কিনা এই প্রশ্নে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই আবহেই মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
বুধবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন শান্তনু ঠাকুর। তার সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ছয় জন প্রতিনিধি। মোট সাত জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে মতুয়া সমাজের একাধিক দাবি তুলে ধরবে বলেই জানা যায়। SIR পর্বে মতুয়াদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এনুমারেশন ফর্মে ত্রুটি ধরা পড়ায় বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই আবহে তৃণমূল কংগ্রেস লাগাতার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে যে, SIR এর মাধ্যমে পরিকল্পিতভাবে মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। যদিও মুখ্যমন্ত্রী একাধিকবার মতুয়া সম্প্রদায়কে আশ্বাস দিয়েছে যে, ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ পড়বে না। এছাড়াও, রাজ্যের একাধিক তৃণমূল নেতা প্রতিদিনই মতুয়াদের ভোটাধিকার নিয়ে বিজেপিকে নিশানা করছেন।
অন্যদিকে, শান্তনু ঠাকুর জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে মতুয়া সমাজের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আর্জি পেশ করা হবে। মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দাবিও তুলে ধরা হবে বলে খবর মতুয়া মহাসঙ্ঘের।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের